1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 21, 2026, 7:20 am
সংবাদ শিরোনাম :

রাঙামাটিতে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু, আহত ৪

  • প্রকাশিত : Sunday, May 5, 2024
  • 239 বার পঠিত

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাউখালী উপজেলায় বজ্রপাতে ঘরে প্রার্থনারত অবস্থায় অর্সা চাকমা নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় নিহতের দাদা, দাদি, মা ও মামা গুরুতর আহত হয়েছেন। রোববার (৫ মে) সকালে কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের মানিকছড়ি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত অর্সা চাকমা মানিকছড়ি এলাকার অরুন চাকমার মেয়ে ও বর্মাছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, রোববার সকালে আকাশে গর্জনসহ বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় অর্সা চাকমাসহ পরিবারের আরও চার সদস্য প্রার্থনারত অবস্থায় ছিলেন। হঠাৎ জোরে শব্দ হয়, এরপর স্থানীয়রা দেখতে পায় অর্সা চাকমাসহ পরিবারের চার সদস্য মাচাংয়ে পড়ে আছেন।

কাউখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাজীব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে ঘরে প্রার্থনারত অবস্থায় বজ্রপাতে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে এবং তার পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park