1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 18, 2026, 4:01 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

রাজধানীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, বাসে আগুন

  • প্রকাশিত : Tuesday, May 23, 2023
  • 382 বার পঠিত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর ও একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দিয়েছেন। মঙ্গলবার (২৩ মে) বিকেলে সংঘর্ষ শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম রাইজিংবিডিকে বলেছেন, সায়েন্সল্যাবে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। পুলিশের সিগন্যালের অপেক্ষায় আছি। এর পর আমাদের ইউনিটগুলো সেখানে কাজ করবে। জানা গেছে, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিকেলে ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। পদযাত্রাটি সীমান্ত স্কয়ারের সামনে থেকে সিটি কলেজের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে টিয়ারশেল ছোড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই এলাকায় পুলিশের সঙ্গে র‌্যাব ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে, সংঘর্ষের কারণে ওই এলাকার কয়েকটি সড়কে যান-চলাচল বন্ধ থাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park