1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 24, 2026, 5:13 am
সংবাদ শিরোনাম :

রাজনৈতিক উদ্দেশ্য সমাবেশ স্থগিত বলছে বিএনপি

  • প্রকাশিত : Friday, January 14, 2022
  • 442 বার পঠিত

রাজনৈতিক উদ্দেশ্য সমাবেশ স্থগিত বলছে বিএনপি। পূর্বঘোষিত জেলায় জেলায় সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। দলের নেতারা অভিযোগ করেছেন, রাজনৈতিক উদ্দেশেই করোনার দোহাই দিয়ে সবকিছু খোলা রেখে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার।

করোনার নতুন ধরন ওমিক্রন বিস্তার লাভ করায় সরকার ১১টি নির্দেশনা দিয়ে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সভা-সমাবেশ বৃহস্পতিবার থেকে নিষিদ্ধ করেছে।

এদিকে, চিকিৎসাধীন বেগম জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে জেলা পর্যায়ে চলমান সমাবেশ সরকারের নির্দেশনার পর স্থগিত করেছে বিএনপি। শুক্রবার সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটি এমন সিদ্ধান্ত জানায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের অভিযোগ, দলের কর্মসূচি বানচাল করতেই করোনার দোহাই দিয়ে সমাবেশ নিষিদ্ধ করে সরকার। নজরুল ইসলাম বলেন, সরকার আগে থেকেই জানত আমাদের কর্মসূচির কথা। তাই করোনার দোহাই দিয়ে সমাবেশ নিষিদ্ধ করেছে। সরকার খালেদা জিয়াকে চিকিৎসা করাতে চায় না বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম।

গত ১৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে ৪০টি জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। গত ৮ জানুয়ারি শুরু হওয়া এ কর্মসূচি চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত চলার কথা ছিল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park