1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
October 22, 2026, 8:40 pm
সংবাদ শিরোনাম :

লাদাখে আরো ১৫ হাজার সেনা মোতায়েন ভারতের চীনকে ঠেকাতে

  • প্রকাশিত : Sunday, July 25, 2021
  • 563 বার পঠিত

পূর্ব লাদাখ সীমান্তে ১৫ হাজার সেনা মোতায়েন করেছে ভারত। গত কয়েক মাসে জম্মু-কাশ্মীর থেকে নর্দান কমান্ডের অধীনে থাকা সন্ত্রাসদমন শাখার প্রায় ১৫ হাজার সেনাকে সেখানে মোতায়েন করা হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

চীনের ওপর চাপ সৃষ্টি করতে এই সেনা মোতায়েত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নতুন মোতায়েন করা সেনা সদস্যরা প্রতিকূল পরিবেশে পার্বত্য এলাকায় কিংবা মরু এলাকায় যুদ্ধ পরিচালনায় দক্ষ বলে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে।

লাখাদ সীমান্তে অস্থিরতার জন্য দুই দেশ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। গত বছরের জুনের সেখানের চীনের হামলায় কয়েকজন ভারতীয় সেনা নিহত হয়েছিল। গত বছর লাখাদ সীমান্তে চীনের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন করা হয়েছিল।

জানা গেছে, ১৫ হাজার জওয়ানকে মূলত সুগার সেক্টরে মোতায়েন করা হয়েছে। যারা লে-এর ১৪ কর্পস কমান্ডোদের সাহায্য করবে। এই অতিরিক্ত বাহিনী পার্বত্য অঞ্চলে কিংবা পার্বত্য মরু অঞ্চলে যুদ্ধ পরিচালনায় অত্যন্ত দক্ষ।

প্রসঙ্গত, গত বছর চীনা হস্তক্ষেপের পর থেকেই এই এলাকায় প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন রয়েছে। রয়েছেন অত্যাধুনিক সমরাস্ত্রও। এমন পরিস্থিতিতে নতুন ১৫ হাজার সেনা মোতায়েন করায় লাদাখ সীমান্তের নিরাপত্তা আরো জোরদার হলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সূত্র : এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park