1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 23, 2026, 2:07 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

লালমনিরহাটে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, জুন ১০, ২০২৩
  • 242 বার পঠিত

মিজানুর রহমানঃলা লমনিরহাট জেলার বাউরায় ইতি (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পাটগ্রাম থানা পুলিশ। নিহতের শ্বাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শুক্রবার(০৯জুন) রাত ১০ টার দিকে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের বাউরা বাজার এলাকায় শ্বশুর বাড়ি থেকে ইতির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃতের শ্বাশুড়ি আমেনা (৫৭) কে আটক করে পুলিশ। বাউরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা দুলাল মিয়ার ছেলে ট্রাকের হেল্পার আল আমিনের (২২) স্ত্রী ইতি। ইতির বাবা পাটগ্রাম উপজেলার স্টেশন পাড়ার ইস্রাফিল ইসলাম।
মৃত ইতির মা দ্বিতীয় বিয়ে করায় পাটগ্রাম উপজেলার জো়ংড়া ইউনিয়ন আলাউদ্দিন নগরে মায়ের দ্বিতীয় স্বামী জহুরুলের বাড়িতেই ইতি মূলত আসা যাওয়া করতেন।

মৃত ইতির ননদ দুলালি বলেন, গত কয়েক দিন ধরে আলআমিন বাড়িতে না আসায় বাড়ীতে মনোমালিন্য চলছিলো, শুক্রবার রাত ১০ টার দিকে পরিবারের সবাই ভাত খেয়ে ঘুমাতে যায়, ইতি না খেয়ে তার শোবার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়, পরে ইতির শ্বাশুড়ি খাওয়ার জন্য ডাকতে গেলে ইতির দরজা বন্ধ পেয়ে বেঁড়ার ফাঁক দিয়ে ইতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

বিষয়টি জানাজানি হলে রাত সাড়ে ১১টার দিকে পাটগ্রাম থানা পুলিশ ইতির লাশ উদ্ধার করে থানায় নেয়। পরে রাত ৩টার দিকে ইতির শ্বাশুড়ি আমেনা বেগমকে আটক করে থানায় নেয় পুলিশ।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক গৃহবধূ ইতির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্বাশুড়ি আমেনা বেগম ও ইতির মরদেহ থানা পুলিশের হেফাজতে আছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park