1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 5, 2026, 4:37 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

লালমনিরহাট ডিসি পার্কে মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষ রোপন

  • প্রকাশিত : মঙ্গলবার, মে ২৩, ২০২৩
  • 402 বার পঠিত

মিজানুর রহমানঃ লালমনিরহাট সদর উপজেলার সাপটানা আবাসান এলাকার ডিসি পার্কে মৎস্য পোনা অবমুক্ত ও বিভিন্ন জাতের বৃক্ষ রোপন করা হলো আজ।

মঙ্গলবার (২৩মে) সকাল ১০টায় লালমনিরহাট পৌরসভার সাপটানা আবসান এলাকায় নব নির্মিত ডিসি পার্কে মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষ রোপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ, বিশেষ অতিথি লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মতিয়ার রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌর মেয়র রেজাউল করিম স্বপন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল রানা,৭নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা প্রমুখ।ডিসি পার্কটি লালমনিরহাট পৌরসভার তত্ববধানে নির্মিত হচ্ছে।

লালমনিরহাট পৌরসভার সাপটানা মৌজার আবাসন এলাকায়, সরকারি খাস খতিয়ান বি,আর এস ১,১/১ এর ০৮ দশমিক ৩৩১০ একর জমিতে লালমনিরহাট পৌরভার তত্ববধানে ডিসি লেক এবং ওয়াটার পার্ক নির্মিত হচ্ছে, পার্কটি নির্মান হলে লালমনিরহাট পৌরসভার নাগরিকদের সুষ্ঠ বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিনিত হবে।

লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন জানান,লালমনিরহাট পৌরবাসীর জন্য আধুনিক বাস যোগ্য একটি পৌরসভা নির্মানে আমি প্রতিজ্ঞাবদ্ধ,সেই লক্ষ্যে লালমনিরহাট পৌর সভার সাপটানা মৌজার আবাসন এলাকার খাস জমিতে ডিসি পার্ক নির্মানাধীন, লেকের দুপাশে নানা জাতের ফুল ফল বৃক্ষ রোপন করা হবে,লেকের চতুর্দিকে বসার জন্য ব্রেঞ্চ থাকবে,লেকে বোট রাইড থাকবে যাতে শিশুরা চড়ে আনন্দ উপভোগ করতে পারে, পর্যায় ক্রমে সেখানে আধুনিক সুবিধা সহ নানা ধরনের রাইড স্থাপন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park