1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 16, 2026, 2:10 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

‘লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা বিএনপি স্বার্থ হাসিলের হাতিয়ার’

  • প্রকাশিত : Monday, March 15, 2021
  • 528 বার পঠিত

লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা বিএনপির কাছে স্বার্থ হাসিলের হাতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১৫ মার্চ) সকালে নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

বিএনপির শাসনামলে হাওয়া ভবনের দুর্নীতি আর দলীয় নেতাকর্মীদের নানা অপকর্মের কারণে দেশের অর্থনীতির মুখ থুবড়ে পড়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সেই ক্ষত মুছে দেশকে এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে। তারা কেবলমাত্র হাওয়া ভবনের টেকসই উন্নয়ন করলেও বর্তমান সরকার গোটা দেশের সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

বিএনপি কথায় কথায় মানবাধিকারের কথা বলে, এ প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন শেখ রাসেল, অবলা নারী, মেহেদী রাঙা হাতে নববধূ কী অপরাধ করেছিলো?২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছিলো,তখন মানবাধিকার কোথায় ছিলো? বিএনপি আজ কোন মুখে গণতন্ত্রের কথা বলে? তারা মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের জন্ম হয়েছে মার্শাল ‘ল এর আঁতুড়ঘরে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন মিলিটারি ডিরেক্টর জিয়াউর রহমান অবৈধ ক্ষমতা দখল করে সে ক্ষমতা ধরে রাখতে সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যসহ হাজার হাজার রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষকে হত্যা করেছিলো।

তিনি বলেন, বিএনপি ১৫ ও ২১ আগস্টসহ সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পায় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপরাজনীতির সকল উপাদানে ঠাসা বিএনপির রাজনীতি, মুখোশের আড়ালে তাদের দেশবিরোধী ও জনবিরোধী লুকানো মুখচ্ছবি দেশ ও জনগণের কাছে এখন স্পষ্ট।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park