1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 19, 2026, 5:56 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

শপথ নিলেন দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ীরা

  • প্রকাশিত : বুধবার, জানুয়ারি ১০, ২০২৪
  • 232 বার পঠিত

শপথ নিলেন দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ, স্বতন্ত্র ও জাতীয় পার্টির প্রার্থীরা। বুধবার সকাল ১০টা ১৬ মিনিটে প্রথম ধাপে জাতীয় সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান চলতি একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রথমে আওয়ামী লীগের এমপির শপথ নেন। এরপর স্বতন্ত্র ও শেষে শপথ নেন জাতীয় পার্টির এমপিরা। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টা ১০মিনিটের দিকে এ শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে সংসদ ভবনে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে উপস্থিত হন নবনির্বাচিত সংসদ সদস্যরা। সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথকক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে। এরপর শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার শুরুতে নিজে সংসদ সদস্য হিসেবে শপথ নেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। নিজের শপথ গ্রহণ শেষে তিনি উপস্থিত আওয়ামী লীগের সংসদ সদস্যদের সদস্যদের শপথবাক্য পাঠ করান। পরে তাদের শপথের কাগজে সই করতে বলা হয়। পরবর্তী কার্যক্রম হিসেবে সংসদের রেজিস্ট্রারে সই করতে বলা হয়। শপথের পর নবাগত এমপিরা স্পিকারের সামনে শপথ ফরমে সই করেন। এরপর বেলা ১১টায় শপথ নেন স্বতন্ত্র ৬২ জন নির্বাচিত প্রার্থী। সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন। শেষ ধাপে দুপুর ১২টায় শপথ নেন জাতীয় পার্টির ১১ এমপি। সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হয়। এমপিদের শপথের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করেন এবং শপথ বইয়ে সই করেন। মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গত সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park