1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 25, 2026, 7:59 pm
সংবাদ শিরোনাম :

শফিউল্লাহ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার

  • প্রকাশিত : Tuesday, October 19, 2021
  • 373 বার পঠিত

অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ।

ঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত মাসিক (সেপ্টেম্বর) অপরাধ পর্যালোচনা সভায় এসপি শফিউল্লাহকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

ঢাকা রেঞ্জের ১৩টি জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন তিনি। সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান সম্মাননা তুলে দেন।

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরে আলম মিনা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবির, অতিরিক্ত ডিআইজি (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা রেঞ্জ কার্যালয় প্রদত্ত ১০টি ক্যাটাগরির মধ্যে গাজীপুর জেলা ৪টি ক্যাটাগরিতে প্রথম হয়ে শ্রেষ্ঠ হন এসএম শফিউল্লাহ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park