1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 11:39 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

শাকিব-অপুর ডিভোর্স নিয়ে চাঞ্চল্যকর তথ্য!

  • প্রকাশিত : সোমবার, জুলাই ২৪, ২০২৩
  • 374 বার পঠিত

ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) মহাখালী জোনাল অফিসে অপুকে ডিভোর্সের আবেদন জানিয়েছিলেন শাকিব খান। আবেদনের ভিত্তিতে শুনানি হলে সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ডিভোর্সের শুনানির ভিডিও।

ওই ডিভোর্সের শুনানিতে অপু বিশ্বাস উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন শাকিব খান। ওই ভিডিওতে দেখা যায়, শাকিব খান অপুকে ডিভোর্স দেয়ার জন্য যে লিখিত আবেদন করেন তা সাধারণ কাগজে লেখা ছিল।কাজী অফিসের মাধ্যমে কোনো রেজিস্ট্রি এমনকি কোনো কাবিননামা, কোনো সাক্ষী, কোনো হলফনামা নেই সেই ডিভোর্সের আবেদনে। তাই নেটিজেনরা মনে করছেন, শাকিব- অপুর ডিভোর্সই হয়নি। এই মুহূর্তে কানাডায় অবস্থান করছেন অপু। তার সঙ্গে আছে ছেলে জয় এবং শাকিব খানও। ডিভোর্সের বিষয়টি নিয়ে অপু বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, আমিও ভিডিওটি দেখেছি। এ বিষয়টি অনেক সেনসিটিভ। আমি এ বিষয় নিয়ে এখনই কোনো কথা বলতে চাই না। সিটি করপোরেশনের কাছে বিষয়টি জানতে পারেন। তারা এ বিষয়টি পরিষ্কার করতে পারবেন।অপু আরও বলেন, অতীতে রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এ জন্য আমাকে এখনও ভুগতে হচ্ছে। আমি আর ভুগতে চাই না। পরিবার নিয়ে সুন্দর জীবন পার করতে চাই।শাকিব অপুর ডিভোর্স হয়েছে কিনা এ বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে না চাইলেও ভবিষ্যতে তা নিয়ে কথা বলবেন অপু। অভিনেত্রী বলেন, আমাকে একটু সময় দিন। সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park