1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 28, 2026, 2:54 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে চলবে মেট্রোরেল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
  • 192 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলবে মেট্রোরেল। এদিন বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে চলাচল করবে দ্রুতগতির গণপরিবহন। একইসঙ্গে বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে ১২ মিনিট হেডওয়েতে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) মেট্রো ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল করবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামীকাল শুক্রবার থেকে চালু করা হচ্ছে কাজীপাড়া স্টেশন। এখন থেকে মেট্রোরেল সাপ্তাহিক ছুটির দিনেও চলবে। তবে এক্ষেত্রে শুক্রবার চলবে দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাতে স্বাভাবিক সময় পর্যন্ত। এক্ষেত্রে হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ১০ মিনিট, ৮ মিনিট ও ১২ মিনিট থাকবে সময় অনুযায়ী।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, কাজীপাড়া স্টেশন চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। তবে শুধু মানুষের কথা ভেবে দ্রুত এটা চালু করা হচ্ছে। এখানে এখনো অনেক সরঞ্জাম লাগবে যা আস্তে আস্তে ঠিক করা হবে। তখন খরচ বাড়তে পারে।

মিরপুর স্টেশন চালু নিয়ে তিনি বলেন, এই স্টেশন নিয়ে একটি কমিটি কাজ চলছে। এখনো কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তা এই কমিটি নিরুপম করছে। আগামী সাত দিনের মধ্যে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, গত ১৯ দিনে যাত্রী পরিবহন হয়েছে ৪ কোটি ৪০ লাখ ৯ হাজার ৯ জন আর আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৫১।

গত ১৮ সেপ্টেম্বর  কারিগরি ত্রুটির কারণে সকাল ৯ টা ৪০ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হয়। যথাযথ প্রক্রিয়ায় কারিগরি ত্রুটি সংস্কার করে রাত ৮ টা ২৫ মিনিট হতে পুনরায় মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধকল্পে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের নিমিত্তে প্রয়োজনীয় সুপারিশসহ রিপোর্ট আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে দাখিলের জন্য ডিএমটিসিএল, প্রকল্প এবং পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের সমন্বয়ে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন দাখিলের পর এ সংক্রান্ত বিষয় বিস্তারিতভাবে জানা যাবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত জুলাই মাসের ১৯ তারিখ ভাঙচুর করা হয় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন। এরপর গত ২৫ আগস্ট মেট্রোরেল চলাচল স্বাভাবিক হলেও বন্ধ ছিল এই দুটি স্টেশন।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park