1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 11:38 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

শুভ জন্মদিন নির্বাক সিনেমার আইকন

  • প্রকাশিত : শনিবার, এপ্রিল ১৬, ২০২২
  • 596 বার পঠিত

কোনো কথা না বলে শুধুমাত্র অভিনয় দিয়ে গল্প বুঝিয়ে দেওয়ার অসামান্য ক্ষমতাধারী ব্যক্তিত্ব চার্লি চ্যাপলিন। বড়পর্দার শ্রেষ্ঠতম মূকাভিনেতা হিসেবে বিশ্ববাসীর হৃদয় জয় করেছিলেন। ৭৫ বছর কর্মজীবনে দর্শককে যতটা ভালোবাসা দিয়েছেন ঠিক ততটাই ফেরত পেয়েছেন।

১৮৮৯ সালের ১৬ এপ্রিল লন্ডনে জন্মেছিলেন চ্যাপলিন। প্রচণ্ড দারিদ্র্যতার মধ্যে কাটিয়েছেন শৈশব। আর কৈশরে দেখেছেন মাকে পাগলাগারদে পাঠাতে। ছোটবেলা থেকেই থিয়েটার দলের সাথে নানা দেশে ঘুরে বেড়িয়েছেন। হলিউডে অভিনয় জীবন শুরুর কিছুদিন পরেই নিজেকে প্রতিষ্ঠিত করেন ‘দ্য ট্রাম্প’ নামে।

নির্বাক সিনেমার যুগের অন্যতম মৌলিক ও প্রভাবশালী ব্যক্তিত্ব চ্যাপলিন। নিজের সিনেমায় অভিনয় করতেন, চিত্রনাট্য ও সংলাপ রচনা, পরিচালনা, প্রযোজনা এমনকি সংগীত পরিচালনাও করতেন। তার সিনেমাগুলোর বিশেষত্ব ছিল ‘দ্য ট্রাম্প’ চরিত্রটির সংগ্রামের করুণ রসের সাথে হাস্যরসের সংমিশ্রণ। সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও সিনেমা করেছেন চ্যাপলিন।

মৃত্যুর পরও চ্যাপলিন তার নির্মিত ‘দ্য গোল্ড রাশ’, ‘সিটি লাইটস’, ‘মডার্ন টাইমস’ ও ‘দ্য গ্রেট ডিক্টেটর’ সিনেমাগুলোর মাধ্যমে অমর হয়ে আছেন। এ সিনেমাগুলোকে মার্কিন সিনেমার সর্বকালের সেরা তালিকায় স্থান দেওয়া হয়েছে।

পুরো নাম চার্লস স্পেনসার চ্যাপলিন। সিনেমায় তার অবদান নক্ষত্রের চেয়েও বেশি। ১৯৮১ সালে সোভিয়েত মহাকাশ বিজ্ঞানীরা সৌরজগতের একটির গ্রহের নামকরণ করেছিলেন চ্যাপলিনের নামে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park