1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 21, 2026, 10:06 am
সংবাদ শিরোনাম :

শ্বশুরের কাফনের কাপড় কিনে ফেরার পথে জামাইয়ের মৃত্যু

  • প্রকাশিত : Wednesday, February 21, 2024
  • 258 বার পঠিত

পিরোজপুরের নাজিরপুরে শ্বশুরের কাফনের কাপড় কিনে ফেরার পথে পা পিছলে পড়ে জামাই মো. রবিউল ইসলাম শেখের (৩২) মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিউল শেখ উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত জালাল শেখের ছেলে। নিহতের মা মালেকা বেগম বলেন, ওই দিন দুপুরে রবিউলের শ্বশুর ফজর আলীর মৃত্যু হয়। তাকে দাফনের জন্য বিকেলে সাড়ে ৩টার দিকে রবিউল স্থানীয় বাজারে কাপড় কিনতে যায়। কাপড় কিনে ফিরে আসার সময় রবিউল পা পিছলে রাস্তার ওপর পড়ে যান। স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিমুল কৌশিক সাহা বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, শুনেছি শ্বশুরের কাফনের কাপড় নিয়ে ফেরার পথে পা পিছলে পড়ে রবিউল ইসলাম শেখ নামে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park