1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
October 4, 2026, 12:18 pm
সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

  • প্রকাশিত : Tuesday, December 24, 2024
  • 273 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। রংপুরের তেঁতুলিয়াও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার  সকাল ৯টার আবহাওয়া অধিদপ্তরের প্রকাশ করা স্টেশন পর্যবেক্ষণ ডেটা থেকে এ তথ্য জানা যায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কক্সবাজারে, ৩১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park