1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 23, 2026, 12:34 pm
সংবাদ শিরোনাম :

শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলে নতুন ট্রেনার

  • প্রকাশিত : Saturday, March 2, 2024
  • 277 বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: গেল বছর ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ দলের বেশ কয়েকজন কোচিং স্টাফের বেশ কয়েকজন সদস্য। বিশেষ করে পেস বোলিং কোচ, ট্রেনার ও ভিডিও এনালিস্ট। এরপর বছরের শেষ দিকে নিউজিল্যান্ডে সিরিজে সাময়িক ভাবে কাজ চালিয়েছে বিসিবি।
বিপিএল শেষে ব্যস্ততা এখন শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ নিয়ে। আর এই সিরিজের আগে অবশ্য নতুন করে ব্যাটিং কোচ, পেস বোলিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। একই সঙ্গে নতুন করে ট্রেনার হিসেবে নিয়োগ পেলেন ইফতেখার ইসলাম ইফতি।
বিসিবির সঙ্গে চুক্তির বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ইফতি নিজেই। সবশেষ বিপিএলে তিনি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ট্রেনার। এর আগে বাংলাদেশ দলের হয়ে এই পদে সবশেষ ছিলেন বিদেশি নিক লি।
এদিকে ভিডিও এনালিস্ট হিসেবে নিউজিল্যান্ডে সিরিজে অন্তবর্তীকালীন মোহসীন শেখকে নিয়েছিল বিসিবি। তবে নতুন করে তার সাথে চুক্তির কোনো তথ্য জানা যায়নি। যে কারণে শ্রীলঙ্কা সিরিজে কে থাকবেন এ দায়িত্বে সেটা অজানা।
অন্যদিকে এইচপির প্রধান কোচ ডেভিড হেম্প ইতোমধ্যে যোগ দিয়েছেন দলের সঙ্গে। তিনি দায়িত্ব সামলাবেন ব্যাটিং কোচের। এছাড়া আন্দ্রে আডামস পেয়েছেন নতুন করে পেস বোলিংয়ের দায়িত্বে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park