1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 8:00 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সংসদে বাজেট আলোচনা শুরু

  • প্রকাশিত : রবিবার, জুন ৬, ২০২১
  • 526 বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ শুক্র ও শনিবার দুই দিন বিরতি শেষে জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। সম্পূরক বাজেটের ওপর আলোচনা হচ্ছে আজ। রবিবার সকাল ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে আলোচনা শুরু হয়।

আজ চারটি বিল উত্থাপন ছাড়াও বিল সম্পর্কিত একাধিক সংসদীয় কমিটির রিপোর্ট উপস্থাপনের কথা রয়েছে। সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সম্পূরক বাজেটের ওপর আলোচনার শুরু করেন। আগামীকাল সোমবার সম্পূরক বাজেটের ওপর আলোচনা শেষে পাশ হওয়ার কথা।

চলতি একাদশ সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু হয়েছে গত বুধবার। এটা চলমান সংসদের তৃতীয় বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামীকাল সংসদের বৈঠক শেষে অধিবেশন এক সপ্তাহের জন্য মুলতুবি হতে পারে। এরপর ১৪, ১৫, ১৬, ১৭, ২৮, ২৯ ও ৩০ জুন এবং ১ জুলাই বসতে পারে অধিবেশন। এরমধ্যে ১৪, ১৫, ১৬, ১৭ ও ২৮ জুন প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা হবে। ২৯ জুন মূল বাজেটের সমাপনী আলোচনা এবং অর্থবিল পাশ হবে। আর ৩০ জুন বুধবার মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাশ হবে। এছাড়া ১ জুলাই বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্ব, বেসরকারি বিল উত্থাপন, সরকারি বিল পাশ এবং অধিবেশন সমাপ্ত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park