1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 26, 2026, 7:37 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সংসদ সদস্য পদ কি থাকবে মুরাদের?

  • প্রকাশিত : মঙ্গলবার, ডিসেম্বর ৭, ২০২১
  • 440 বার পঠিত

আইনে বিতর্ক থাকলেও সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছেন ডা.মুরাদ। এমনটি মনে করেন আইনজীবীরা। তারা বলছেন, দল থেকে বহিষ্কারের কারণে এমপি পদ ছাড়তে হয়েছে এমন নজির রয়েছে। এদিকে মুরাদকাণ্ডে বিব্রত আওয়ামী লীগ।

নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং বিতর্কিত কর্মকাণ্ডের জেরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর ডা. মুরাদের সংসদ সদস্যপদ কেড়ে নেয়ার দাবি উঠেছে। অনেকে বলছেন- এমপি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন তিনি।

মুরাদকান্ডে লজ্জিত আওয়ামী লীগও। দলটির নেতারা বলছেন-তাকে দল থেকে বহিষ্কারের বিষয়ে আগামী কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, নারীদের নিয়ে অসম্মানজনক কথা কাম্য নয়। তার কাছ থেকে এ ধরণের বক্তব্য কেউ আশা করেনি। তার কারণে আমরা বিব্রত ও লজ্জিত।

আরও পড়ুন: মুরাদের পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতির, প্রজ্ঞাপন জারি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, অন্যায় কাজ করে আওয়ামী লীগ থেকে কেউ ছাড় পাবে না।

দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাবে কিনা এ বিষয়ে সুস্পষ্টভাবে বলা নেই আইনে। তারপরও আইনজীবীরা বলছেন- বহিষ্কার হলেই পদ হারাতে হবে তাকে।

অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, উনি আদালত থেকে সাজা পায় নি। তবে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। দল তার মন্ত্রিত্ব পদ ছিনিয়ে নিয়েছে। তার মানে সবদিক বিবেচনা করে বলা যায়, উনার সংসদ সদস্য থাকা উচিত না।

এদিকে নারীদের নিয়ে মুরাদের কুরুচিপূর্ণ মন্তব্যের অডিও ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park