1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 5, 2026, 5:32 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

সন্দেহভাজন ৪ আসামির রিমান্ড মঞ্জুর

  • প্রকাশিত : শুক্রবার, মে ২০, ২০২২
  • 285 বার পঠিত

মালিকুজ্জামান কাকা, যশোর : যশোরের অভয়নগর উপজেলার দত্তজ্ঞাতী গ্রামের আলোচিত রকিবুল হত্যা মামলার সন্দেহভাজন চার আসামীর
রিমান্ড মঞ্জুর হয়েছে।

বিজ্ঞ আদালত বৃহস্পতিবার ৪নং পায়রা ইউনিয়ন পরিষদের বর্তমান ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মিলন হালদার, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বর সাইফুল ইসলামের দই দিন এবং সুব্রত মন্ডল (৫২) ও পিযুষ মন্ডল (২৭) এর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে বিজ্ঞ আদালত
সন্দেহভাজন আসামী তুহিন হালদার (৩৪) এর রিমান্ড মঞ্জুর করেনি।

জানা গেছে, ১৩ মে শুক্রবার দিবাগত রাত ৮ টায় দূর্বত্তের গুলিতে নিহত হন অভয়নগর ও ফুলতলার চরমপন্থী রকিবুল ইসলাম। এসময় সে মোটর সাইকেলে অভয়নগরের দত্তজ্ঞাতী থেকে ফুলতলায় যাচ্ছিলেন কথিত স্ত্রীসহ। তার স্ত্রীও গুলিতে মারাত্মক আহত হয়। দত্তজ্ঞাতী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রকিবুলকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

রকিবুল হত্যাকান্ডে তার মা রহিমা বেগমবাদি হয়ে ১৩ মে অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ সন্দেহভাজন হিসাবে দত্তজ্ঞাতী গ্রামেই অভিযান শুরু করে। তাদের অভিযানে বর্তমান মেম্বর মিলন হালদার (৫২), সাবেক মেম্বর সাইফুল ইসলাম (৪০) সহ তিন গ্রামবাসী সুব্রত মন্ডল, পিযুষ মন্ডল ও তুহিন হালদার কে আটক করে। এদের মধ্যে খুলনা থেকে সুব্রত মন্ডল, পিযুষ মন্ডল ও তুহিন হালদার আটক করে পুলিশ।

সূত্র জানায় নিহত রকিবুলের বিরুদ্ধে অভয়নগর ও ফুলতলা থানায় চারটি হত্যা, অস্ত্র মামলাসহ প্রায় ৮/১০টি মামলা রয়েছে। সে অভয়নগর উপজেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমান হত্যা মামলার মাষ্টার মাইন্ড হিসাবে চিহ্নিত। সে ঐ হত্যা মামলারওু আসামী।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, আসামীর রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলাটি এখনো তদন্তাধীন। আগে থেকেই বিস্তারিত কিছু বলা যাচ্ছেনা। তদন্ত পর্ব শেষ হলেই সবটা ক্লিয়ার হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park