1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 13, 2026, 6:02 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সবাইকে করোনা পরীক্ষা করাতে বললেন ওবায়দুল কাদের

  • প্রকাশিত : Thursday, September 17, 2020
  • 460 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : সবাইকে বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করাতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, করোনা সংক্রমণের লক্ষণ না থাকলেও সংক্রমিত হওয়ার অনেক উদাহরণ রয়েছে।

অনেকেই টেস্টের ব্যাপারটিকে খুবই হেলাফেলা করছেন, টেস্ট করাচ্ছেন না। কাজেই টেস্ট বাধ্যতামূলক এবং সবাইকে অবশ্যই করোনা সংক্রমণ হয়েছে কিনা এ ব্যাপারে পরীক্ষা করাতে হবে। এখানে কোন ভুল করলে তার মাশুল আমাদের দিতে হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, করোনার সংক্রমণ রোধে মানুষের মাঝে অবহেলা রয়েছে, জনসাধারণের মাঝে অবহেলা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে গা-ছাড়া ভাব। হাটে বাজারে, পরিবহনে, ফেরিঘাট, শপিংমল, জনসমাগমস্থলে যে চিত্র দেখা যাচ্ছে— মনে হচ্ছে দেশে কোন করোনাই নেই। এই অবহেলা করোনা সংক্রমণ নতুন করে ঝুঁকিতে নিয়ে যেতে পারে। আসন্ন শীতে করোনার দ্বিতীয় তরঙ্গ আঘাত হানতে পারে বলে বিশেষজ্ঞরা বারবার বলছেন। সংক্রমণের ধারাবাহিকতা এখনো ক্রমহ্রাসমান ধারায় নামছে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, প্রতিবেশী দেশ ভারতে প্রতিদিন সংক্রমণের সংখ্যা ৯০ হাজার থেকে এক লাখে পৌঁছে গেছে। এজন্য পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের সচেতন ও সতর্ক থাকতে হবে। এরই মাঝে ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে দ্বিতীয় তরঙ্গ আঘাত হানছে। এ প্রেক্ষাপটে আমাদের কোনভাবেই হেলাফেলা করার সুযোগ নেই। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে জীবন ও জীবিকার চাকা এগিয়ে নিতে হবে। সামান্য অবহেলা আমাদের ঝুঁকিতে ফেলতে পারে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park