1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 18, 2026, 3:04 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সমাবেশ ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে কোন সংঘাতের আশঙ্কা নেই : ওবায়দুল কাদের

  • প্রকাশিত : Monday, July 24, 2023
  • 364 বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৭ তারিখের সমাবেশ ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকেকোন সংঘাতের আশঙ্কানেই। কোন উসকানি আওয়ামী লীগ দিবে না। তিনি বলেন, ‘সংঘাতের উসকানি আমরা কখনো দেবো না। আমরা পাওয়ারে আছি। আমরা শন্তিপূর্ণভাবে দেশ চালাতে চাই। শান্তিপূর্ণ নির্বাচন চাই।’ ওবায়দুল কাদের আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির পরিচিতি সভায় এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শুধু শুধু দেশে অশান্তি সৃষ্টি করে আমাদের লাভনেই, বরং ক্ষতি। আমরা অশান্তি চাই না। কেউ যদি করে, জনগণের জানমাল রক্ষায়, শান্তির জন্য প্রটেকশন দেবো। জনগণের স্বার্থে আমরা প্রটেকশনে দেবো।’ দেশের ৭০ ভাগলোক নৌকায় ভোট দিতে উদগ্রীব হয়ে আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের ৭০ ভাগ লোক শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। কাজেই সরকার পতনের আন্দোলনে ভীত নয় আওয়ামী লীগ। জনগণই আমাদের শক্তি। কাউকে ভয় পাই না। ছাত্ররাজনীতি নিয়ে তিনি বলেন, ছাত্র রাজনীতির সৌন্দর্য, গ্লামার হারিয়ে গেছে। এর সুদিন ফিরিয়ে আনতে হবে। শিক্ষায় গবেষণার ওপর জোর দিতে হবে। ওবায়দুল কাদের বলেন, যেখানেই সমাবেশ সেখানেই পিকনিক পার্টি করে বিএনপি। তাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই, তারা যেন মশার কয়েল বেশি করে আনে। মশার কয়েলটা নিয়ে আসবেন। কর্মীরা আবার আন্দোলন করতে এসে যেন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি না হয়। উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে পরিচিতি সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের  শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park