1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 19, 2026, 6:10 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

সময় পেলে লেকে ছিপ দিয়ে মাছ ধরি: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২০
  • 383 বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার কারণে এখন সকালে একটু হাঁটি। এছাড়া সময় পেলে গণভবনের লেকে মাঝে মধ্যে ছিপ নিয়ে মাছও ধরি।

তিনি বলেন, বাবার নির্দেশ ছিল সম্মান নিয়ে মানুষের সাথে চলতে হবে। এখনো কোনো জিনিস প্রয়োজন হলে, কাজের মেয়ের কাছে জিজ্ঞাসা করি, এইটা কী আমাকে দিতে পারবে? ভালো পোশাক না পরলেই তাকে অবহেলা করতে হবে, সেই শিক্ষা বাবার কাছে পাইনি। সকালে উঠে জায়নামাজ খুঁজি। তারপর নিজে চা বানিয়ে খাই। বোন বা মেয়ে যারা আগে ওঠে তারা চা বানায়। আমরা চেষ্টা করি নিজেদের কাজটা নিজেরা করতে। ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করি। করোনার কারণে এখন একটু হাঁটি সকালে। গণভবনের লেকে মাঝে মধ্যে ছিপ নিয়ে মাছও ধরি।

আজ বুধবার একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ইউএনওর ওপর হামলার ঘটনায় তদন্ত চলছে। কেউ বলছে চুরি, শুধু চুরি না। এখানে আর কী আছে তাও দেখা হচ্ছে। অপরাধী আমাদের চোখে অপরাধীই। কোন দল করে সেটা দেখি না। আমি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখছি। এখানে আরও কিছু আছে কিনা তাও দেখা হচ্ছে। অপরাধীর অবশ্যই বিচার হবে। কারা এ ঘটনায় মদদ দিয়েছে তাও খুঁজে বের করা হবে। সংসদ সদস্যরা যাতে অপরাধীদের রক্ষার চেষ্টা না করে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park