1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 24, 2026, 6:09 pm
সংবাদ শিরোনাম :

সাকিবের শততম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • প্রকাশিত : Tuesday, August 30, 2022
  • 315 বার পঠিত

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নিয়েছে গত দু’বারের ফাইনালিষ্ট বাংলাদেশ।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক বিবেচনায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
এ ম্যাচে শততম টি=টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব।
ইতোমধ্যে এশিয়া কাপের মিশন শুরু করছে আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৮ উইকেটে হারিয়েছে আফগানরা।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, মাহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ নাইম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ : মোহাম্মদ নবী (অধিনায়ক), হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park