1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 24, 2026, 6:53 pm
সংবাদ শিরোনাম :

সাকিব ম্যাচসেরা হয়ে যা বললেন

  • প্রকাশিত : Thursday, October 21, 2021
  • 531 বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ে ব্যাটে-বলে অবদান রাখায় ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান। সাকিবের নৈপুণ্যে বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের জয় ৮৪ রানে। ম্যাচসেরা হয়ে প্রতি ম্যাচেই আরও আত্মবিশ্বাসী হচ্ছেন বলে জানান বাংলাদেশি অলরাউন্ডার।

আল আমেরাত স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ১৮১ রানের বিশাল সংগ্রহের পর প্রতিপক্ষকে মাত্র ৯৭ রানে গুটিয়ে দেয় টাইগার বাহিনী। এ ম্যাচে ব্যাট হাতে ৪৬ ও বল হাতে ৯ রান খরচায় ৪ উইকেট নেন সাকিব। এমন অনবদ্য পারফরম্যান্সের পর ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার বলেন, ‘আমি প্রত্যেক ম্যাচে আত্মবিশ্বাস পাচ্ছি। টি-টোয়েন্টি ফরম্যাটে যেই খেলুক না কেন, সবারই জয়ের সুযোগ থাকে। তবে যদি প্রেসার না থাকে তবে বেশি স্বাধীনতা নিয়ে খেলা যায়, ভালো করার সুযোগ বেশি থাকে।’

সাকিব যোগ করেন, ‘এখানে (বিশ্বকাপে) ফর্মে থাকা এত সোজা না। তবে আমি অনেক সুযোগ পাচ্ছি। টপ অর্ডারে ব্যাট করতে পারছি। আমিও দীর্ঘ দিন ধরে ক্রিকেট খেলছি, মাঝে কোনো বিরতি নেই। আশা করি এই বিশ্বকাপে ভালো কিছু করতে পারব।’

পিএনজির বিপক্ষে সাকিব বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে চার্লজ অমিনির হাতে ধরা পড়েন। ৩৭ বলে ৩ ছয়ে ৪৬ রান আসে তার ব্যাট থেকে। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩টি ছয়ের বদৌলতে সাকিব এক অনন্য মাইলফলকেও নাম লেখান। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে সাকিবের ছক্কার সংখ্যা এখন ১০০। এর মধ্যে টি-টোয়েন্টিতে ৩৮টি, ওয়ানডেতে ৪৩ ও টেস্টে ১৯ ছক্কা হাঁকিয়েছেন তিনি।

ব্যাট হাতে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর সাকিব বল হাতে একে একে চারজন ব্যাটারকে সাজঘরে ফেরান। বল হাতে নিয়েই তিনি শিকারে পরিণত করেন চার্লজ অমিনিকে। অমিনি সীমানার কাছে নাঈম শেখের হাতে ধরা পড়েন। একই ওভারে সাকিব নেন সিমন আতাইয়ের উইকেটও। শূন্য রানেই ফিরে যান আতাই। সেসে বাউকেও নাঈমের ক্যাচ বানান সাকিব।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park