1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 22, 2026, 5:54 am
সংবাদ শিরোনাম :

সাবেক ‌অতিরিক্ত সচিবের বাসায় টাকার বস্তা

  • প্রকাশিত : Monday, November 4, 2024
  • 225 বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাতে উত্তরার-১১ নম্বর সেক্টরে আমজাদ হোসেনের বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তাদের বাসা থেকে ১ কোটি ৯ লাখ টাকা ও ১১টি আইফোন জব্দ করা হয়।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, আমজাদ হোসেনের বাসায় ৩ ঘণ্টা অভিযান চালিয়ে বাড়িটির চার, পাঁচ ও ছয় তলার ফ্ল্যাট থেকে ১ কোটি ৯ লাখ টাকা, বেশ কিছু বিভিন্ন বৈদেশিক মুদ্রা, বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করে যৌথবাহিনী।

এ সময় আমজাদ হোসেন খান ও তার ছেলেকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান আবু সাইদ।

২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসর নেন আমজাদ হোসেন খান। তার বাড়ি গাজীপুর সদরে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park