বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সক্ষমতা বাড়ানোয় সামরিক বাহিনীর চিকিৎসা সেবা আন্তর্জাতিক মানে পৌঁছাচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সোমবার (৬ ডিসেম্বর) সকালে ঢাকা সিএমএইচে সেনাবাহিনীর ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘অনন্ত সমর’ ভাস্কর্যসহ নতুন ৪টি স্থাপনা উদ্বোধন করেছেন জেনারেল এস এম শফিউদ্দিন।
এসময় সেনাপ্রধান বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সক্ষমতা বাড়ানোয় সামরিক বাহিনীর চিকিৎসা সেবা আন্তর্জাতিক মানে পৌঁছাচ্ছে।
তিনি আরও বলেছেন, চিকিৎসা শাস্ত্রের মতো গতিশীল বিষয়ে চিকিৎসক এবং সুযোগ-সুবিধা থাকলে সেবার মান ঠিক থাকে।
নবনির্মিত এ স্থাপনার মধ্যে রয়েছে, অ্যানেস্থেসিয়া বহির্বিভাগ, চক্ষু অপারেশন থিয়েটার, লেজার ভিশন কেন্দ্র এবং স্লিপল্যাব।