1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 28, 2026, 4:17 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সালমান খানকে নাচ শেখাতে গিয়ে যে কাণ্ড করেন ফারাহ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪
  • 236 বার পঠিত

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সালমান খানের ছবি প্রেক্ষাগৃহে এলেই হইচই পড়ে যায় ভক্ত-অনুরাগীদের মাঝে। পর্দায় তিনি নাচলে তা মুহূর্তে চলে আসে আলোচনার কেন্দ্রে। কিন্তু একসময় ক্যারিয়ারের শুরুর দিকে সালমানকে নাচ শেখাতে সেকি হিমশিম খেতে হয় কোরিওগ্রাফারকে। সম্প্রতি এক রিয়্যালিটি অনুষ্ঠানে সেই অভিজ্ঞতার কথাই বললেন ফারাহ খান। এ কোরিওগ্রাফার বলেন, প্রথম দিকের একটি ছবিতে সালমানকে নাচ শেখানোর কথা ছিল আমার। চার ঘণ্টা ধরে আমি চেষ্টা করেছিলাম। তার পরে আমি হাল ছেড়ে দিই। কাঁদতে কাঁদতে পালিয়ে যাই। নাচ নিয়ে সালমান খান একেবারেই আত্মবিশ্বাসী ছিলেন না। ভাইজানকে নাচাতে গিয়ে নাকি ঘাম ঝরেছিল বলেও জানান ফারাহ খান। তিনি বলেন, সেই সময়ে আমি মনে মনে ভেবেছিলাম— কেউ সালমানকে নাচ শেখাতে পারবে না। সে নাচের কিছুই জানে না। কিন্তু যখন ভাইজানখ্যান সালমানকে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে কাস্ট করা হয়, তখন এই দেখে আঁতকে উঠেছিলেন ফারাহ। বিশেষ করে, সেই ছবিতে সালমানকে নাচতে দেখে অবাক হয়েছিলেন তিনি। ফারাহ বলেন, আমি চমকে গিয়েছিলাম ওই ছবিতে নির্মাতারা সালমানকে নিয়েছেন শুনে। আরও অবাক হই, যখন দেখি ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে তার অভিনয়— সত্যিই ও অসাধারণ অভিনয় করেছিল। এ স্বনামধন্য কোরিওগ্রাফার প্রথম দিকে সালমানকে নাচ শেখাতে ব্যর্থ হলেও পরে অবশ্য ভাইজানের নাচের কোরিওগ্রাফি করেছেন ফারাহ খান। এর মধ্যে রয়েছে ‘মুন্নি বদনাম হুই’-এর মতো গান। এ ছাড়া ‘জিনে কে হ্যায় চার দিন’, ‘মুঝসে শাদি করোগি’সহ বহু গান রয়েছে, যেখানে ফারাহর পরিচালনায় নেচেছেন সালমান। সব কটিই দারুণ জনপ্রিয় হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park