1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 2, 2026, 5:32 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সিএমএইচগুলোতে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সুযোগের সুপারিশ

  • প্রকাশিত : Wednesday, February 23, 2022
  • 276 বার পঠিত

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সম্মিলিত সামরিক হাসপাতালগুলোতে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার সুযোগ করে দেয়ার সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন এবং মো. মহিববুর রহমান এতে অংশগ্রহণ করেন।

সভায় কমিটির ১৬তম বৈঠকের সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এতে সম্মিলিত সামরিক হাসপাতালগুলোতে প্রয়োজনীয় জনবল ও আধুনিক সরঞ্জাম বাড়ানোর সুপারিশ করা হয়।

কমিটিতে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে গৃহিত পদক্ষেপসমূহের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র কার্যক্রম সম্পর্কে আলোচনা করে এর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

এসময় প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park