1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
October 1, 2026, 3:48 am
সংবাদ শিরোনাম :

সিপিবির উপদেষ্টা থেকে মনজুরুল আহসান বহিষ্কার

  • প্রকাশিত : Tuesday, February 27, 2024
  • 300 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের দায়ে মনজুরুল আহসান খানকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টার পদ থেকে স্থায়ী অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া তার সদস্যপদ আগামী ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দলের কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিপিবির শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য দলের গঠনতন্ত্র অনুযায়ী মনজুরুল আহসানের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সদস্যপদ স্থগিত থাকা অবস্থায় তার বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ উঠলে আবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি একটি পত্রিকায় তিনি সিপিবির বর্তমান নেতৃত্বের সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন। এ বিষয়টিই তার বিরুদ্ধে দলের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অন্যতম কারণ বলেও জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park