1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 22, 2026, 1:27 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সিলেটে তেল বহনকারী ট্রেন লাইনচ্যুত হয়ে রাস্তা বন্ধ

  • প্রকাশিত : শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২০
  • 390 বার পঠিত

তেল বহনকারী মালবাহী ট্রেনের ট্যাঙ্কলরি লাইনচ্যুত হয়ে বন্ধ থাকার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাইনচ্যুত ট্রেনের লরিটি উদ্ধার করে মৌলভীবাজারের কুলাউড়া জংশন থেকে আসে উদ্ধারকারী ট্রেন।

কুলাউড়া রেলওয়ে স্টেশনের লকো ইনচার্জ দুলাল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের ২৪টি বগির একটি লাইনচ্যুত হয়েছিল। ট্যাঙ্কলরিগুলো উদ্ধার করে ২১টি পার্শ্ববর্তী মাইজগাঁও রেলওয়ে স্টেশনে এবং তিনটি কুলাউড়া উপজেলাধীন বরমচাল স্টেশনে নেয়া হয়েছে। তবে লাইন মেরামত করে আরও আধা ঘণ্টা পর গ্রিন সিগন্যাল দেওয়া হবে।

সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক খলিলুর রহমান বলেন, সিলেট থেকে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ১০টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার কারণে কিছুটা বিলম্বে জ্বালানি বহনকারী ট্রেনটি উদ্ধারের আগেই ১০টা ৫৫ মিনিটে সিলেট ছেড়ে মাইজগাঁও গিয়ে থামে। দুর্ঘটনাকবলিত স্থান পুরোপুরি মেরামতের পর ট্রেনটি চালিয়ে দেওয়া হবে।

এর আগে এ দিন সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মাইজগাঁও রেলস্টেশন এলাকার কালাকাঠি মোড়ে ৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। তেলের খালি ট্যাঙ্কলরি নিয়ে ট্রেনটি মাইজগাঁও রেলস্টেশন ছেড়ে কালাকাঠি এলাকায় যাওয়ার পর লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে প্রায় সাড়ে তিন ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park