টানা দুই জয়ে জি গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এর আগে বিশ্বকাপের মঞ্চে সেলেসাওরা কখনো সুইসদের হারাতে পারেনি। নেইমারবিহীন ব্রাজিলই সুইস খরা কাটালো। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ক্যাসিমিরো। ৮৩ মিনিটে গোলটি করেন ক্যাসিমিরো। এ ছাড়া ৬৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের একটি গোল বাতিল হয়। রিচার্লিসন দুটি সহজ সুযোগ হাতছাড়া করেন। দুটিই পাস দিয়েছিলেন ভিনিসিয়াস। ৮৩ মিনিটে ক্যাসিমিরোর গোলে এগিয়ে ব্রাজিল।
অফসাইডে বাতিল হলো ভিনিসিয়াসের গোল। ৬৬ মিনিটে বাঁ দিক থেকে দ্রুতগতিতে ঢুকে ডি বক্সের কোনায় একজনকে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে জালে জড়িয়ে দেন। কিন্তু দুর্ভাগ্যবশত অফসাইডে বাতিল হয় সেই গোল। উল্লাস করেও হতাশ হতে হয়েছে পরে।
৫৭ মিনিটে ব্রাজিলের সহজ সুযোগ মিস। ভিনিসিয়াস বাঁ দিক আলতো শটে সুইজারল্যান্ডের গোলমুখে তুলে দিয়েছিলেন। দৌড়ে এসে ডাইভ দিয়েছিলেন রিচার্লিসন। কিন্তু পায়ে বল লাগেনি। হালকা লাগলেই বল জড়াতো জালে।
একাধিক আক্রমণ শানিয়েও প্রথমার্ধে গোল পায়নি ব্রাজিল। সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে একাধিক আক্রমণ শানিয়েও গোল পায়নি ব্রাজিল। তাতে গোলশূন্যভাবে শেষ হয় এই অর্ধের খেলা। অবশ্য ৫৫ শতাংশ বলের দখল ছিল সেলেসাঁওদের কাছে। তারা গোলপোস্টের দিকে শটও নিয়েছিল ৬টি। তার মধ্যে তিনটি ছিল অন টার্গেটে। বিশেষ করে ভিনিসিউস জুনিয়র ও রাফিনহার নেওয়া অন টার্গেটের শট রুখে দেন সুইজারল্যান্ডের গোলরক্ষক সোমার।
এই অর্ধে ব্রাজিল ৪টা কর্নার পায়। সুইসরা পায় ২টি। অবশ্য সুইসরাও একটি সুযোগ তৈরি করেছিল ম্যাচের শুরুতে কিন্তু সিলডান ইউডমারের নেওয়া শটটি কাজে লাগেনি।
ম্যাচের ২৭ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ব্রাজিল। এ সময় ডানদিক থেকে ক্রসে ভিনিসিউস জুনিয়রকে বল বাড়িয়ে দেন রাফিনহা। ভিনিসিউস বক্সের মধ্যে পা লাগিয়ে গোলপোস্টের দিকে পাঠান। কিন্তু সেটি কর্নারের বিনিময়ে রক্ষা করেন সুইস গোলরক্ষক সোমার।
ম্যাচের ৬ মিনিটে প্রথম কর্নার পায় সুইজারল্যান্ড। থিয়াগো সিলভা করেন কর্নারটি। অবশ্য কর্নার থেকে গোলের সুযোগ তৈরি করেছিল তারা। সিলভান উইডমার নেওয়া শট কাজে লাগেনি।
চলুন দেখে নেওয়া যাক ব্রাজিলের একাদশ—
অ্যালিসন, এদার মিলিতাও, থিয়াগো সিলভা (অধিনায়ক), মারকুইনহোস, আলেক্স স্যান্দ্রো, কাসেমিরো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, ভিনিসিউস জুনিয়র, রাফিনহা এবং রিচার্লিসন।
এবার দেখে নিন সুইজারল্যান্ডের একাদশ—
সোমার, উইডমার, আকানজি, এলভেদি, রদ্রিগেজ, ফ্রেউলার, শাকা, রাইডার, সোউ, এম্বোলো ও ভার্গাস।