1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 15, 2026, 7:20 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সোনা পাচারের সময় বেবিচকের নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

  • প্রকাশিত : Sunday, February 9, 2025
  • 222 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি রিয়াল, সোনার বার, স্বর্ণালংকারসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার মধ্যরাতে তাকে আটক করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। গ্রেপ্তার নিরাপত্তাকর্মীর নাম ওহিদুর।

বেবিচকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ওহিদুরের কাছ থেকে ১ হাজার ২৫০ সৌদি রিয়াল, বিভিন্ন স্বর্ণালংকার ও ৩টি সোনার বারসহ মোট ৫৪২ গ্রাম সোনা উদ্ধার করা হয়। তার বাড়ি গোপালগঞ্জের নিজড়া গ্রামে।

কাউছার মাহমুদ বলেন, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (এসভি-৮০৪) রিয়াদ থেকে ঢাকা ফ্লাইটের যাত্রী আলামিন সোনা বহনের দায়িত্ব দেন ওহিদুরকে। ওই সোনা বিমানবন্দরের বাইরে থাকা লিটনের কাছে পৌঁছে দেওয়াই ছিল বেবিচকের এই কর্মীর কাজ। এর বিনিময়ে ১২৫০ সৌদি রিয়াল নেওয়ার কথা জানিয়েছেন ওহিদুর। গ্রেপ্তার ওহিদুরকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park