1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 17, 2026, 1:41 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

  • প্রকাশিত : Monday, July 24, 2023
  • 244 বার পঠিত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে তারুণ্যের সমাবেশ করতে মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে ডিএমপির কার্যালয় থেকে বের হয়ে যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু সাংবাদিকদের এ তথ্য জানান।এর আগে ডিএমপির কার্যালয়ে তারুণ্যের সমাবেশ করার বিষয়ে অনুমতি নিতে যান বিএনপির একটি প্রতিনিধি দল। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২২ জুলাই) তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দলটির।সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করতে ডিএমপি মৌখিক অনুমতি দিয়েছে। তিনি জানান, বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মসূচি তারুণ্যের সমাবেশ সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হবে। তিনি বিভাগীয় শহরগুলোর মতো রাজধানীতেও প্রশাসন সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।সুলতান সালাউদ্দিন টুকু ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park