1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 2, 2026, 9:05 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

স্বাধীনতাবিরোধীদের আক্রমণ সরকার নয়, রাষ্ট্রের বিরুদ্ধে: রেলপথমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, এপ্রিল ১৪, ২০২১
  • 597 বার পঠিত

রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি, জামায়াত ও হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়েছে। সোমবার দুপুর আড়াইটায় হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীটা করে গত ২৬ মার্চ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। এর ফলে গত ২৭ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

আরও পড়ুন:

হেফাজত নেতা শাখাওয়াত হোসাইন রাজী গ্রেফতার

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ২০১৩-২০১৪ সালে দেশকে জ্বালিয়ে-পুড়িয়ে কারা ছারখার করেছিল এই শক্তি। এই আক্রমণ সরকারের বিরুদ্ধে নয়, রাষ্ট্রের বিরুদ্ধে। কাজেই বোঝা যাচ্ছে এরা স্বাধীনতাবিরোধী শক্তি। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park