1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 26, 2026, 6:21 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

হতাশার গভীর সাগরে নিমজ্জিত বিএনপি : সেতুমন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, সেপ্টেম্বর ৪, ২০২১
  • 481 বার পঠিত

বিএনপি হতাশার গভীর সাগরে নিমজ্জিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধরণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের , তিনি বলেন সরকার নয় জিয়ার লাশ নিয়ে ইতিহাসের অমোঘ সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বিএনপিই আবোল-তাবোল বকছে।

আজ শনিবার নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সরকার দেউলিয়া হয়ে জিয়ার লাশ নিয়ে আবোল তাবোল বকছে-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন ও আন্দোলনে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন হতাশার গভীর সাগরে নিমজ্জিত। ক্ষমতা নির্ভর দল বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় হতাশ হতে হতে এখন আর তারা স্বাভাবিক রাজনীতি করতে পারছে না।

তিনি বলেন, বিএনপির এখন কোনো রাজনৈতিক কৌশল নেই। তাই তারা সরকারের বিষোদগার করতে গিয়ে হতাশ হয়ে আবোল তাবোল বলছে।

জিয়ার লাশ নিয়ে বিএনপি মহাসচিবকে সুনির্দিষ্ট প্রশ্ন করলে কোনো জবাব পাওয়া যায় না- এমন অভিযোগ করে ওবায়দুল কাদের আবারও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেন, তিনি এ প্রসঙ্গ বারবার এড়িয়ে সামঞ্জস্যহীন জবাব দেন এবং স্বভাবসুলভ আবোল তাবোল বকেন।

‘সরকার দুর্নীতির কারণে অধিক সংখ্যক মানুষকে করোনার টিকা দিতে ব্যর্থ’ বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা তাদের চিরাচরিত কাল্পনিক অভিযোগ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, ঢালাওভাবে অভিযোগ না করে সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণ দিন কোথায় দুর্নীতি হচ্ছে। তিনি বলেন, টিকা নিয়ে বিএনপি একেক সময় একেক রকম কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।

দেশের জনগণ এখন টিকা পেতে শুরু করেছে এবং পর্যায়ক্রমে সবাই পাবে এটা দেখে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আসলে বিএনপি তাদের নেতিবাচক রাজনীতির জন্য ভালো কিছু চোখে দেখে না।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park