1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 22, 2026, 8:12 am
সংবাদ শিরোনাম :

২৭ বছর পর সিরিজ হেরে দলে বদলের ডাক রোহিত শর্মার

  • প্রকাশিত : Thursday, August 8, 2024
  • 241 বার পঠিত

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ বছর পর ওয়ানডে সিরিজে হেরেছে ভারত। প্রথম ম্যাচে কোনো মতে টাই না হলে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে ফিরতে হতো রোহিত শর্মার দলকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাল ফেরাতে দলে বদলের ডাক দিলেন রোহিত শর্মা। জানালেন, স্পিন মোকাবিলা করার জন্য বিশেষজ্ঞ ক্রিকেটারদের বেছে নেওয়া হতে পারে।

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে হারের পর রোহিত বলেন, ‘বিভিন্ন ধরনের শট খেলা বা যেভাবে খেলতে চাই সেই দিক থেকে কারোর মধ্যে প্রচেষ্টার অভাব নেই। কিন্তু আমি কয়েক জনকে রিভার্স সুইপ, প্যাডল খেলতে দেখেছি যা ওদের স্বাভাবিক ব্যাটিং নয়। কঠিন পিচে ব্যাট করতে নামলে কীভাবে খেলতে হবে এবং ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে, সে ব্যাপারে সকলের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। আমরা সিরিজ়ে তিন বারই সেই কাজে ব্যর্থ হয়েছি।’

এখানেই না থেমে রোহিত আরও বলেন, ‘কীভাবে আমরা খেলতে চাই সেটা ক্রিকেটারদের স্পষ্ট জানিয়ে দিতে হবে। তার জন্য দুর্ভাগ্যবশত যদি অন্য ক্রিকেটারদের বেছে নিতে হয়, তা হলে সেটাই করা হবে। সব ধরনের পরিস্থিতিতে খেলার মতো ক্রিকেটার চাই আমাদের।’

রোহিতের মতে, তার দলের ক্রিকেটারেরা যথেষ্ট সাহসী হতে পারেননি বলেই হারতে হয়েছে। ভারত অধিনায়কের কথায়, ‘সাহস মানে এমন বলছি না যে দলে যারা রয়েছে তারা সাহসী নয়। কিন্তু ধারাবাহিক ভাবে সাহসী হতে হবে। কঠিন পিচে, যেখানে বোলারদের খেলা বেশ শক্ত, সেখানেই বিভিন্ন ধরনের শট খেলার সাহস রাখতে হবে। নিজেদের পরিকল্পনা রাখা খুবই গুরুত্বপূর্ণ।’

এ প্রসঙ্গে রোহিতের ব্যাখ্যা, ‘প্রত্যেকের বোঝা উচিত যে এটা তাদের পরিকল্পনা এবং তারা এভাবেই খেলতে চায়। যদি পিচের সঙ্গে পরিকল্পনা মিলে যায় তাহলে ঠিক আছে। না মিললে বিকল্প খুঁজে নিতে হবে নিজেকেই। খুচরো নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে হবে। মন্থর পিচে ব্যাটিং এটাই প্রাথমিক পাঠ বলে আমি মনে করি।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park