1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 14, 2026, 2:12 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

৯৯৯ নম্বরে ফোন, তিন ছিনতাইকারী গ্রেফতার

  • প্রকাশিত : Friday, April 9, 2021
  • 577 বার পঠিত

উত্তরা এলাকায় ছিনতাইকালে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন পেয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গতকাল জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে ফোন করে এক ব্যক্তি জানান, উত্তরা পূর্ব থানাধীন চার নম্বর সেক্টরের জসিম উদ্দীন মোড়ের কাছে আটলান্টা ট্রেড সেন্টারের সামনে এক ব্যক্তিকে আটকে রেখে তিন দুর্বৃত্ত মারধর করছে। যারা মারছিল তারা ছিল সাদা পোশাকে এবং নিজেদের প্রশাসনের লোক হিসেবে পরিচয় দিচ্ছে। এক পর্যায়ে সেখানে লোকজন জড়ো হলে, ভুক্তভোগী নিজেকে ব্যাংক কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছিলেন এবং যারা তাকে মারছিল তারা ছিনতাইকারী। ভুক্তভোগী তাকে সাহায্য করার জন্য জড়ো হওয়া লোকজনকে অনুরোধ জানালে লোকজন ঐ তিন জনকে ঘেরাও করে রাখে।

আরও পড়ুনঃ

অধিকাংশ বাসে নেই স্যানিটাইজার

৯৯৯ তাত্ক্ষণিকভাবে বিষয়টি উত্তরা পূর্ব থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানালে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক জেমস চন্দ্র ৯৯৯ কে ফোনে জানান তিনি ঘটনাস্থল হতে ছিনতাইয়ের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছেন।

গ্রেফতারকৃতরা হচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়ার অধিবাসী মাসুদ, ঢাকার দক্ষিণ খানের মধুবাগের অধিবাসী তরিকুল, সোনার খোলার অধিবাসী আশিকুর রহমান। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park