1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 15, 2026, 2:16 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বিজয় দিবসে রণাংগণের দুই মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা: অন্য উচচতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩
  • 251 বার পঠিত

মোশাররফ হোসেন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে রণাংগণের দুই বীর মুক্তিযোদ্ধা এম আর জাহাঙ্গীর ও গৌরাঙ্গ দেব। দুই জনের মুখে রণাংগণে সম্মুখ যুদ্ধ ও তাদের দেশপ্রেম ও বাংলাদেশ সাধীনতা বিজয়ের গৌরবগাথা সরাসরি শুনে উজ্জীবিত আজকের প্রজন্ম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডার সকল কর্ম কর্তা ও সদস্য। তাদের যুদ্ধ ও জীবন, আজকের উপলব্ধির সংগে উপস্থিত সকলে একাকার। কোনদিক দিয়ে যে সময় পার হল বোঝা গেলনা। সকলে যুদ্ধের বর্ণনায় আপ্লুত হয়ে পড়েন।

আবার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, ভাষা আন্দোলন, ৬২,৬৬,৬৯ ৭০, ৭১ এর বঞ্চনার ইতিহাস তুলে ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, মুক্তিযুদ্ধ। তিরিশ লক্ষ মানুষের জীবন দান,দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে বাংলাদেশের বিজয় সম্পর্কে আলোকপাত করেছেন দূরবীণ ২৪ডট কম সম্পাদক সাংবাদিক মোশাররফ হোসেন।

তিনি ১৭ এপ্রিল ১৯৭১ , মুজিবনগর সরকার, চার জাতীয় নেতা সৈয়দ নজরুল, তাজউদ্দীন আহমেদ , মনসুর আলী, কামরুজ্জামান, যুব নেতা শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ এবং ছাত্রনেতা নুরে আলম সিদ্দিকী, আ স ম আব্দুর রব, শাহজাহান সিরাজসহ ,বাঙালি সেনাবাহিনীর কমান্ডার, নৌ, বিমান বাহিনীর সদস্য মুক্তিযুদ্ধের নেতৃবৃন্দ , ৩ ডিসেম্বর থেকে মিত্রবাহিনী ভারত ও মুক্তিবাহিনীর সর্বাত্মক যুদ্ধ শুরু ,ঢাকা অভিমুখে সাড়াশি অভিযান, টাঙ্গাইল, ষশোর , কুমিল্লা সিলেট জুড়ে , পাকিস্তান বাহিনীর সেনানিবাস দখল ,১৬ ডিসেম্বর ঢাকা মুক্ত করা এবং বিকেলে সোহরাওয়ারদী উদদানে ৯০হাজার পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ সহ সবই সংক্ষেপে তুলে ধরেন। এমনকি দেশজুড়ে আনন্দ ঢেউ বাদ যায়নি। মুক্তিযুদ্ধের সময় ভারত ও রাশিয়ার সহযোগিতার কথা, যুক্তরাষ্ট্র ও চীনের বিরোধিতা ও তিনি উল্লেখ করেন।

৫৪ বছর আগের সৃতি থেকে চট্টগ্রাম কলেজিয়েট ইস্কুলের কেডেট কমান্ডার হিসেবে অসরো প্রশিক্ষণ গ্রহণ ও একাত্তরে বরিশালের আগৈলঝাড়ার গইলা উচ্চ বিদ্যালয়ে মাঠে মুক্তিযুদ্ধের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন ও পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা কাজে বিখ্যাত কমান্ডার হেমায়েত উদ্দিনের সংগে কাজের বর্ণনা দেন তিনি।
তিনি আজকের প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে আহ্বান জানিয়েছেন ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা মুক্তিযুদ্ধের সম্মুখ যোদ্ধাদের সম্মান প্রদর্শন করে অন্য উচ্চতায় পৌঁছে গেছে।যা এই প্রথম।
এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ের সভাকক্ষে শনিবার বিকেল থেকে সন্ধ্যা লাল সবুজ পতাকা খচিত পরিবেশে ৫৩তমবিজয় দিবসের কেক কেটে উৎসবের সূচনা করেন সকলে মিলে । কেকটি তৈরি করেন আজকের প্রজন্ম নাবিল রহমান ও নাইফা রহমান।
সংগঠনের সভাপতি ডঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় দিবসের কার্যক্রম পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী ।
বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি সাজ্জাদ হোসেন, সহ সভাপতি হাবিবুর রহমান, কোষাধক্ষ শেখ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডঃ মোহাম্মদ মাহতাবউদদিন শাওন,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ রাসেল, জনসংযোগ সম্পাদক ফরিদুন নেসা রিতা, ক্রীড়া সম্পাদক রোকনুজজামান, সিনিয়র সদস্য ডঃ এ এম তোহা, নেছার আহমেদ, নুরুননাহার ময়না প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park