1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 28, 2026, 7:07 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

দাবানলে পুড়ে গেছে ব্রিটিশ কলাম্বিয়ার লিটন গ্রাম

  • প্রকাশিত : শুক্রবার, জুলাই ২, ২০২১
  • 452 বার পঠিত

মোশাররফ হোসেনঃ কানাডায় গত ৫ দিন ধরে বয়ে যাওয়া দাবদাহে এখন পর্যন্ত প্রায় ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। রেকর্ডভাঙা তাপমাত্রায় বিপর্যয় নেমে এসেছে কানাডীয়দের জীবনযাত্রায়।

এমন ভয়ংকর তাপমাত্রা আগে কখনোই দেখেননি দেশটির অধিবাসীরা। ব্রিটিশ কলম্বিয়া (বিসি) প্রদেশের চিফ করোনার লিসা লাপয়েন্তে বুধবার বিকালে জানিয়েছেন, তারা শুক্রবার থেকে বুধবার বিকাল পর্যন্ত অন্তত ৪৮৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন তিনি।

লাপয়েন্তে বলেন, গত পাঁচ দিনে ব্রিটিশ কলম্বিয়ায় অভূতপূর্ব মৃত্যু দেখা গেছে। এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না এদের মধ্যে তাপ সহ্য করতে না পারে কতজনের মৃত্যু হয়েছে। যদিও এটি বিশ্বাসযোগ্য যে, প্রতিকূল আবহাওয়ার কারণেই মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

কানাডার ব্রিটিশ কলম্বিয়াসহ পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে তাপমাত্রা ব্যাপকভাবে বেড়ে গেছে। এর জন্য তথাকথিত ‘হিট ডোম’কে (উষ্ণ বাতাসে আবদ্ধ আবহাওয়া) দায়ী করা হচ্ছে। তবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে এটি ঘটছে বলে ধারণা বিশেষজ্ঞদের। মঙ্গলবার কানাডায় টানা তৃতীয় দিনের মতো দেশটির সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। সেদিন ব্রিটিশ কলম্বিয়ার লাইটন এলাকায় তাপমাত্রা উঠেছিল ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা কানাডীয়রা আগে কখনোই দেখেননি।

মেট্রো ভ্যানকুভার পুলিশ মঙ্গলবার রাতে জানিয়েছে, তারা শুক্রবার থেকে ৬৫টির বেশি আকস্মিক মৃত্যুর খবর পেয়েছেন। একইভাবে বার্নাবে এবং সারে পুলিশও বলেছে, তারা কয়েক ডজন আকস্মিক মৃত্যুর খবর শুনেছেন। এদের মধ্যে অধিকাংশই প্রবীণ বলে জানা জানিয়েছেন তারা।

ভ্যানকুভার পুলিশ সার্জেন্ট স্টিভ অ্যাডিসন এক বিবৃতিতে স্বীকার করেছেন, এসব মৃত্যুর অধিকাংশই দাবদাহের সঙ্গে সম্পর্কিত। কানাডার পরিবেশ বিভাগ সতর্কতা জারি করে নাগরিকদের পরিবার-পরিজন নিয়ে পানির সংস্পর্শ রেখে ঘরের ভেতর থাকার পরামর্শ দিয়েছে। কারণ, বৃহস্পতিবারের চিত্র আরও খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত কানাডার সিবিসি টিভি চ্যানেল জানিয়েছে, পুড়ে গেছে ব্রিটিশ কলাম্বিয়ার লিটন গ্রাম । নব্বই ভাগ এলাকায় উচ্চ তাপমাত্রার কারণে আগুন লেগে এ ঘটনা ঘটেছে । এসব এলাকার বাসিন্দাদের অনান্য এলাকায় সরিয়ে নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park