1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 22, 2026, 10:28 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী

  • প্রকাশিত : শুক্রবার, ডিসেম্বর ২৪, ২০২১
  • 423 বার পঠিত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৫ জনে। শুক্রবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই সময়ে নতুন করে আরও ৩৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৭১০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৬ হাজার ৯১৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ০২ শতাংশ। এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১ দশমিক ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯২ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৯৫৬ জন।

এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় ২ জন মারা যান। অন্যদিকে করোনা শনাক্ত হয় ৩৮২ জনের দেহে।

এদিকে, বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ৭৪১ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৯ লাখ ১৪ হাজার ৩৪৯ জন।

এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মারা গিয়েছিল ৭ হাজার ২২০ জন। শনাক্ত হয়েছিল ৮ লাখ ৮৪ হাজার ৯৯৮ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ৭১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৩৬৪ জনে। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৯১ লাখ ৭২ হাজার ২৪০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৫ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ৪৫১ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ৩৪ হাজার ৪৫৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৬৫৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৮৬৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২২ লাখ ২৬ হাজার ৫৭৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ২২৮ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ২৬২ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৭২০ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৬৫০ জন। মারা গেছেন ৩ লাখ ১ হাজারা ২৭১ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, জার্মানি অষ্টম, ইরান নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩২তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park