1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 30, 2026, 3:15 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

তুরস্ক প্রতিমাসে দুটি করে যুদ্ধ বিমান বানাবে!

  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ১৮, ২০২২
  • 354 বার পঠিত

তুরস্ক প্রতিমাসে দুটি করে যুদ্ধ বিমান বানাবে। সম্পূর্ণ নিজেদের কারিগরি দক্ষতা দিয়ে হুরজেট নামে একটি হালকা যুদ্ধবিমান তৈরি করছে তুরস্ক। আগামী দুই মাসের মধ্যে সকলের সামনে উন্মোচন করা হবে এ বিমানটির অত্যাধুনিক সংস্করণটি।

তুরস্কের যুদ্ধ বিমানটি বানিয়েছে তার্কিস অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। বিমানটি প্রশিক্ষণ ও ছোট সামরিক মিশনে ব্যবহার করা যাবে।

সোমবার প্রতিষ্ঠানটির প্রধান তেমেল কোতিল জানিয়েছেন, ২০২৫ সালের পর প্রতিমাসে দুটি করে হুরজেট যুদ্ধবিমান তৈরি করবেন তারা। ২০২৪ সাল থেকে বৃহৎ পরিসরে বিমানটি উৎপাদন করা হবে।

এ ব্যপারে তেমেল কোতিল বলেন, প্রথম বছর আমরা বৃহৎ পরিসরে উৎপাদনের অংশ হিসেবে বছরে ৬-৭টি বিমান তৈরির লক্ষ্যমাত্রা ঠিক করেছি। এরপরের বছর প্রতিমাসে দুইটি ও প্রতি বছর ২৪টি বিমান তৈরি করব।

তিনি আরো বলেন, ২০২৫ সালের পর প্রতি মাসে হ্যাঙ্গার থেকে দুইটি হুরজেট বের হবে ও সেগুলো গ্রাহকদের কাছে পৌছে দেয়া হবে।

রপ্তানি করার আগে নিজেদের চাহিদা মেটাবে তুরস্ক। হুরজেটের অত্যাধুনিক এই বিমানগুলো বর্তমানে তুরষ্কের বিমানবাহিনীতে থাকা টি-৩৮ প্রশিক্ষণ বিমানের জায়গায় ব্যবহার করা হবে।

নিজেদের চাহিদা মিটিয়ে বাইরের দেশগুলোতেও রপ্তানি করবে দেশটি।

সূত্র: ডেইলি সাবাহ

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park