1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 30, 2026, 7:04 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান আটক

  • প্রকাশিত : সোমবার, জানুয়ারি ২৪, ২০২২
  • 337 বার পঠিত

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে একটি সেনা ক্যাম্পে বিদ্রোহী সেনাদের হাতে আটক হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা এবং পশ্চিম আফ্রিকার একজন কূটনীতিকের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করা হয়েছে।

এর আগে রোববার রাতে রাজধানী ওয়াগাদুগুতে প্রেসিডেন্ট প্রাসাদের চারপাশে গোলাগুলি হয়েছিল। এরমধ্যেই প্রেসিডেন্টের আটক হওয়ার এই খবর এল।

রাতের ওই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত না হলেও অভ্যুত্থানের চেষ্টা নাকচ করেছে দেশটির সরকার।

সবচেয়ে বেশি গোলাগুলি হয়েছে লামিজানা ঘাঁটিতে। সেখানে সেনাপ্রধানের বাসভবন ও একটি কারাগার রয়েছে।

২০১৫ সালে অভ্যুত্থান চেষ্টায় ব্যর্থ সেনাদের রাখা হয়েছে এই কারাগারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভ্যুত্থানের খবর প্রকাশ হলেও সরকারের পক্ষ থেকে তা নাকচ করা হয়।

সম্প্রতি পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জঙ্গিরা কিছুদিন পরপরই বেসামরিক ও সেনাদের হত্যা করছিল। এতে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি হয়। জঙ্গিদের সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার সম্পর্ক আছে বলে অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park