1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 29, 2026, 9:46 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

ইউক্রেন যুদ্ধ নিয়ে চলতি সপ্তাহে আরো বৈঠকে বসছে জাতিসংঘ

  • প্রকাশিত : রবিবার, মার্চ ১৩, ২০২২
  • 307 বার পঠিত

ইউক্রেনে রুশ হামলার বিষয়ে জাতিসংঘ চলতি সপ্তাহে একাধিক বৈঠক করবে।

তবে এসব বৈঠকে আনুষ্ঠানিক কোন প্রস্তাব নেয়া হবে কিনা তা স্পষ্ট নয়। কূটনীতিকরা এ কথা জানান।
নিরাপত্তা পরিষদ সোমবার অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কোÑঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই) নিয়ে আলোচনা করবে। এটি একটি বার্ষিক বৈঠক হলেও এখানে বিশেষভাবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা এবং শান্তির আহ্বান জানানো হবে।

এদিকে গত দুসপ্তাহ ধরে ফ্রান্স ও মেক্সিকোর উদ্যোগে নেয়া একটি প্রস্তাব নিয়ে বিতর্ক চলছে। মার্চের প্রথমদিকে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি।

নিরাপত্তা পরিষদ ইউক্রেনে রুশ হামলার কারনে সৃষ্ট তীব্র মানবিক সংকটের নিন্দা জানাবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়। এছাড়া পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতি এবং বেসামরিক নাগরিকদের রক্ষারও আহ্বান জানাবে।

তবে প্রস্তাবটি রাশিয়ার ভেটোর ঝুঁকির মধ্যে রয়েছে। কারন মস্কো প্রস্তাবের সকল রাজনৈতিক বক্তব্য প্রত্যাখ্যান করে আসছে।
এ কারনে অনেকের পরামর্শ প্রস্তাবটি সরাসরি জাতিসংঘের সাধারণ পরিষদে জমা দেয়া হোক। কারণ সাধারণ পরিষদে কারো কোন ভেটো ক্ষমতা নেই। কিন্তু নিরাপত্তা পরিষদের প্রস্তাব মানায় যে বাধ্য বাধকতা থাকে সাধারণ পরিষদের প্রস্তাবের ক্ষেত্রে তা থাকে না।

উল্লেখ্য, সাধারণ পরিষদে গত ২ মার্চ একটি প্রস্তাব গৃহীত হয়। এতে প্রতিবেশী ইউক্রেনে রুশ হামলার নিন্দা এবং অবিলম্বে সৈন্য প্রত্যাহারের দাবি জানানো হয়।

সাধারণ পরিষদে ১৪১ দেশ প্রস্তাবের পক্ষে, পাঁচ সদস্য বিপক্ষে এবং ৩৫ দেশ ভোট দানে বিরত থাকে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park