1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 5, 2026, 3:00 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

‘এসভিএএম’ দেশে সফট্ওয়্যার ডেলিভারি সেন্টার স্থাপনে আগ্রহী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, এপ্রিল ৭, ২০২২
  • 557 বার পঠিত
‘এসভিএএম’ দেশে সফট্ওয়্যার ডেলিভারি সেন্টার স্থাপনে আগ্রহী

দেশে সফট্ওয়্যার ডেলিভারি সেন্টার স্থাপনে আগ্রহ প্রকাশ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক  প্রতিষ্ঠান  ‘এসভিএএম’।
গতকাল বুধবার,আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দপ্তরে গ্লোবাল ইনফরমেশন টেকনোলজি (আইটি) সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিদল সাক্ষাৎকালে এই বিষয়ে আগ্রহ প্রকাশ  করেন।

এ সময় ‘এসভিএএম’ এর প্রেসিডেন্ট এবং সিইও অনিল কাপুর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন-নর্থ শোর টেকনোলজিস লিমিটেডের পরিচালক মনীশ সেহগাল,এসভিএএম’র ভাইস প্রেসিডেন্ট ধনঞ্জয় কুমার, এফএম অ্যাসোসিয়েটস’র পরিচালক ব্যারিস্টার এ এইচ এম বেলাল চৌধুরী, মার্কিন দূতাবাস ঢাকার ইকোনমিক অ্যাফেয়ার্স ইউনিটের চিফ জন ডানহাম, মার্কিন দূতাবাস ঢাকার অর্থনৈতিক/বাণিজ্যিক বিশেষজ্ঞ শিলা আহমেদ।
এ ছাড়া, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

‘এসভিএএম’ এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আইসিটি প্রতিমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করা হয়।

অনিল কাপুর জানান,এসভিএএম মূলত যুক্তরাষ্ট্রে সফট্ওয়্যার তৈরিসহ আইটি সহায়তা প্রদানকারী অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে এবং এই কাজের জন্য তারা বাংলাদেশে সফট্ওয়্যার ডেলিভারি সেন্টার স্থাপনে বিশেষভাবে আগ্রহী।

আইসিটি  প্রতিমন্ত্রী বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে পৃথিবীর অনেক দেশ থেকে এগিয়ে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইসিটি খাতে যথাযথ অবকাঠামো গড়ে ওঠার কারণে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটির অধিক। সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার ৫০ কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় করছে। গ্রাম পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে গেছে।

তিনি  আগত প্রতিনিধিদলকে এসভিএএম এর  প্রসপেকটিভ সফট্ওয়্যার ডেলিভারি সেন্টার স্থাপনের বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park