1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 30, 2026, 1:16 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

মা হতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী প্রানিতা

  • প্রকাশিত : সোমবার, এপ্রিল ১১, ২০২২
  • 470 বার পঠিত

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী প্রানিতা সুভাষ। মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। স্বামী নিতিনের ৩৪তম জন্মদিনে এই ঘোষণা দিলেন তিনি।

আজ সোমবার (১১ এপ্রিল) প্রানিতা বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তার কয়েকটিতে দেখা যায়, স্ত্রী প্রানিতাকে কোলে তুলে নিয়েছেন নিতিন। আর প্রানিতা আল্ট্রাসোনোগ্রাফির ছবি ধরে রেখেছেন। মাতৃগর্ভে একটি শিশুর উপস্থিতি দেখিয়েছেন তিনি।

এছাড়াও প্রেগন্যান্সি পরীক্ষার কিটের ছবিও পোস্ট করেছেন প্রানিতা। এ পরীক্ষায় স্ট্রিপে একটি রঙিন রেখা বা লাইন এলে অন্তঃসত্ত্বা নন। স্ট্রিপে পাশাপাশি দুটি রঙিন রেখা বা লাইন দেখা গেলে অন্তঃসত্ত্বা। প্রানিতার প্রেগন্যান্সি কিটের ছবিতে দুটি রঙিন রেখা স্পষ্ট।

অন্যদিকে ক্যাপশনে প্রানিতা লিখেছেন, ‘আমার স্বামীর ৩৪তম জন্মদিনে সৃষ্টিকর্তা আমাদের জন্য একটি উপহার পাঠিয়েছেন।’ তারপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন প্রানিতা ও নিতিন।

২০২১ সালে নিতিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রানিতা। এটি এই দম্পতির প্রথম সন্তান। আপাতত সন্তান আগমনের খবরে দারুণ উচ্ছ্বসিত তারা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park