1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 1, 2026, 4:24 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি

  • প্রকাশিত : মঙ্গলবার, মে ৩, ২০২২
  • 265 বার পঠিত

রাষ্ট্রপতি এম. আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে তাঁর পরিবারের সদস্য ও কয়েকজন কর্মকর্তাসহ মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
রাষ্ট্র প্রধান পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং পরিবারের সদস্যদের সাথে বঙ্গভবনের দরবার হলে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে ঈদের নামাজ আদায় করেন। রাষ্ট্রপতি সাধারণত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী ঈদের নামাজে অংশ নেন কিন্তু গত দুই বছরের মতো কোভিড-১৯ মহামারীর কারণে এবারও তিনি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে যাননি।
সকাল সাড়ে ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির ঈদের নামাজ পরিচালনা করেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক ও মো. আফজাল হোসেন, এসএসএফ-এর মহাপরিচালক মেজর জেনারেল মো. মুজিবুর রহমান, রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগন, বঙ্গভবনের পদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা ঈদের নামাজে অংশ নেন।
বাংলাদেশের অব্যাহত শান্তি ও অগ্রগতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রাণঘাতী কোভিড-১৯-এ যারা মারা গেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং সারাদেশের পাশাপাশি বিশ্বজুড়ে করোনা রোগীদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ ছাড়া, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে একদল বিপদগামী সেনা কর্মকর্তাদের হাতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নৃশংসভাবে খুন হওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জনগনের স্বার্থে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
নামাজ শেষে বঙ্গভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান রাষ্ট্রপতি হামিদ। তবে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিক বা অতিথিদের সম্মানে সুস্বাদু খাবার পরিবেশনের সঙ্গে কোনো আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় হয়নি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park