1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 5, 2026, 5:39 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

পটুয়াখালীতে নৌ-নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, মে ২৬, ২০২২
  • 285 বার পঠিত

“প্রশিক্ষিত জনবল ও নিরাপদ জলযান নৌ- নিরাপত্তায় রাখবে অবদান” প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২২ পালিত।

আজ ২৪ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী নদী বন্দর টার্মিনাল ভবনের নিচতলায় নদী বন্দর কর্মকর্তা মোঃ মহিউদ্দিন খান এর সভাপতিত্বে ও নৌ-পরিবহন পরিদর্শক দিনেশ কুমার সাহার উপস্থাপনায় উল্লেখিত প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাজেদুল ইসলাম, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, নৌ- পরিবহন অধিদপ্তরের (মেরিন) পরিদর্শক এম আর মোস্তফা, অভ্যন্তরিন নৌ-চলাচল সংস্থার প্রতিনিধি ইমাদুল হক গাজী। আরো বক্তব্য রাখেন কুয়াকাটা-১ লঞ্চের ড্রাইভার মোঃ ওলিউল্লাহ প্রমুখ।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন নৌ-রুটের সকল নিয়ম কানুন ও বিধি মেনে নৌ-যান পরিচালনা করলে দুর্ঘনার ঝুঁকি কম থাকে। নৌ- পথে বিশেষকরে পটুয়াখালী-ঢাকা ও ঢাকা- পটুয়াখালী নৌ-রুটে যাত্রীদের সেবার মান বৃদ্ধি করে নৌ- পরিবহন সেক্টরের সুনাম অর্জন করার জন্য চালকসহ সংশ্লিস্ট সকলের প্রতি আহবান জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। পরে তিনি টার্মনালে নোঙ্গর করা ঢাকাগামী সুন্দরবন-৯ লঞ্চসহ অন্যান্য লঞ্চ পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park