1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 22, 2026, 6:18 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

আলিফ মিডিয়া লি: এর আয়োজনে সাংবাদিকদের মিলনমেলা বসুন্দিয়ায়

  • প্রকাশিত : বুধবার, জুলাই ২৭, ২০২২
  • 286 বার পঠিত

যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ফ্রেন্ডস পার্ক ক্যাফেতে আলিফ মিডিয়া লিমিটেডের আয়োজনে ‘সাংবাদিকদের মিলনমেলার আয়োজন করা হয়।

দৈনিক লিখনি সংবাদ ও অনলাইন আলিফ টিভি’র স্টাফ রিপোর্টার ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় শুভেচ্ছা ও মতবিনিময় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলিফ মিডিয়া লিমিটেডের আলিফ টিভি ও দৈনিক লিখনি সংবাদ এর সম্পাদক রানা আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভয়নগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলু, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ কামরুজ্জামান, ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ ইমরান হোসেন, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, প্রেসক্লাব বসুন্দিয়ার প্রচার সম্পাদক অমল কৃষ্ণ পালিত, দৈনিক লিখনি সংবাদের সহ সম্পাদক আতিক হোসেন, দৈনিক লিখনি সংবাদের অপরাধ বিষয়ক প্রতিনিধি উৎপল কুমার ঘোষ, ভ্রাম্যমান প্রতিনিধি ইমামুল হোসেন সহ খুলনা, যশোর ও নড়াইল অঞ্চলের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মিলন মেলার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক লিখনি সংবাদের যশোর জেলা প্রতিনিধি এবিএম জীবন। অনুষ্ঠানে বক্তারা বলেন সাংবাদিকরা সমাজের বিবেক সংবাদপত্র ও সংবাদ মাধ্যম দেশের আয়না, তাই বস্তুনিষ্ঠ
সংবাদ পরিবেশন এর সাথে সাথে সততার মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও এদেশের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্ববান জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park