1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 22, 2026, 4:07 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সিপিএল: সাকিবের অলরাউন্ড নৈপুন্যে প্লে অফ নিশ্চিত করেছে গায়ানা

  • প্রকাশিত : রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২
  • 270 বার পঠিত

ঠিক সময়েই জ্বলে উঠলেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরে আগের দুই ম্যাচে ব্যর্থ সাকিব গুরুত্বপুর্ন ম্যাচে জ¦লে উঠেছেন। ব্যাট-বল হাতে অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে নিজ দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে সিপিএলের প্লে-অফে তুললেন বাংলাদেশের সাকিব আল হাসান।

সাকিবের অলরাউন্ডার নৈপুন্যে আসরে নিজেদের নবম ম্যাচে গায়ানা ৩৭ রানে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্সকে। ব্যাট হাতে ২৫ বলে ৩৫ রান ও বল হাতে ২০ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখার পাশাপাশি ম্যাচ সেরা হন সাকিব।

নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে গায়ানা। শুরুটা ভালো না হলেও আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজের হাফ-সেঞ্চুরি, সাকিব-শিমরোন হেটমায়ার ও ওডেন স্মিথের মারমুখী ইনিংসের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পায় গায়ানা।

গুরবাজ ৬টি ছক্কায় ৪২ বলে ৬০ রান করেন। ৪টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান সাকিব। অধিনায়ক হেটমায়ার ৫টি চারে ১৪ বলে ২৩ ও স্মিথ ৩টি ছক্কায় ৭ বলে ২২ রান করেন।

১৭৪ রানের টার্গেটে সুবিধা করতে পারেনি নাইট রাইডার্সের ব্যাটাররা। গায়ানার বোলারদের তোপে ১৩৬ রানে গুটিয়ে যায় তারা। সাকিব ৪ ওভার বল করে ২০ রানে ৩টি, জুনিয়র সিনক্লেয়ার-ইমরান তাহির ২টি করে উইকেট নেন।
এই জয়ে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে প্লে-অফ নিশ্চিত করলো গায়ানা।

সিপিএলে এবারের আসরে নিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে গোল্ডন ডাক ও বল হাতে ৬৩ রানে ৩ উইকেট নিয়েছেন সাকিব।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park