1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 22, 2026, 2:57 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বেনাপোল ভারতগামী এক ভারতীয় নারী যাত্রীর মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২
  • 342 বার পঠিত

যশোরের বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের লাইনে দাঁড়িয়ে থাকা ভারতগামী এক ভারতীয় নারী পাসপোর্ট যাত্রীর স্ট্রোকে মৃত্যু হয়েছে। মৃত পাসপোর্ট যাত্রীর নাম বিপ্লবী দাস (৫১)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের  ফুল বাগান এলাকার রবিতোষের স্ত্রী। তার পাসপোর্ট নম্বর -ইউ ৬২৫৪০০৪

মঙ্গলবার (৮ নভেম্বর )  সকালে বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালের বহির্গমন সাইডে কার্যক্রম সম্পন্ন করার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে জানায় অন্যান্য যাত্রীরা।

মৃত বিপ্লবী দাসের ভাইপো শান্ত চন্দ্র দে জানায়, আমরা কয়েকদিন আগে ভারত থেকে বাংলাদেশে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলাম। আজ দেশে ফিরে যাওয়ার জন্য বেনাপোল এসে প্রথমে ট্রাভেল ট্যাক্স ও পোর্ট ট্যাক্স দিই। তার পর কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার জন্য প্যাসেঞ্জার টার্মিনালের লাইনসে দাঁড়ায়। অনেকক্ষন দাঁড়ানোর এক পর্যায়ে আমার পিসি অসুস্থবোধ করে এবং কিছুক্ষন পরে পড়ে যায়। পরে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ভারতে ফিরে যাওয়ার জন্য ভারতীয় এক নারী যাত্রী লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park