1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 20, 2026, 4:14 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

মানব মস্তিষ্ক সরাসরি যোগাযোগ করবে কম্পিউটারের সঙ্গে, বসানো হবে যন্ত্র

  • প্রকাশিত : শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২
  • 300 বার পঠিত

টেসলা সিইও ইলন মাস্ক বলেছেন, তার প্রতিষ্ঠান নিউরালিংক এমন একটি যন্ত্র তৈরি করেছে, যা মানুষের মস্তিষ্কে বসানো যাবে। এ যন্ত্র দিয়ে মানুষ কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করতে পারবে। আগামী ছয় মাসের মধ্যে এ যন্ত্র মানুষের মস্তিষ্কে পরীক্ষা চালানো হবে।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বিশ্বের এই শীর্ষ ধনী নানা সময়ে নানা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। তার অন্যতম একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান বা স্টার্টআপ এই নিউরালিংক।

প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে ইলন মাস্ক বলেছেন, “নিউরালিংক এমন এক ধরনের কম্পিউটারের সঙ্গে যোগাযোগ পদ্ধতি বা ইন্টারফেস তৈরি করছে, যাতে ব্যবহারকারী সরাসরি তার চিন্তাভাবনা কম্পিউটারের সঙ্গে যুক্ত করতে পারবেন।”

প্রতিষ্ঠানটির কার্যক্রম উপস্থাপন করতে গিয়ে মাস্ক বলেন, “নতুন প্রযুক্তি মানুষের ওপর পরীক্ষা করতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে অধিকাংশ নথি জমা দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী ছয় মাসের মধ্যে মানুষের মস্তিষ্কে প্রথম নিউরালিংক বসানো যাবে।”

ইলন মাস্ক অবশ্য এই প্রযুক্তি ব্যবহার করার আগে যথেষ্ট সতর্ক থাকার কথাও বলেছেন। তিনি বলেন, “মানুষের মস্তিষ্কে বিশেষ প্রযুক্তি বসানোর আগে আমরা কঠোর পরিশ্রম করছি। মানুষের মস্তিষ্কে বসানোর আগে এ বিষয়ে যথেষ্ট সতর্কতা ও নিশ্চিত হয়ে তবেই সামনে এগোনো হবে।”

সম্প্রতি টুইটার কিনে আলোচনায় আসেন ইলন মাস্ক। প্রতিষ্ঠানটি কেনার পর তিনি বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। মহাকাশ সংস্থা স্পেস এক্স, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের মালিক তিনি।

তিনি তার প্রতিষ্ঠানে নানা উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প ও পূর্বাভাস নিয়ে কাজ করেন, যার বেশ কিছু বাস্তব দুনিয়ায় কার্যকর হয় না। এর আগে ২০১৯ সালের জুলাই মাসে ইলন মাস্ক বলেছিলেন, “২০২০ সালেই নিউরালিংক মানুষের মস্তিষ্কে বসানো হবে। নিউরালিংকের এই যন্ত্র ছোট্ট একটি কয়েনের সমান। ইতিমধ্যে এটি বানরের মস্তিষ্কে বসিয়ে পরীক্ষা করা হয়েছে। তাতে দেখা গেছে, নিউরালিংক ব্যবহার করে ভিডিও গেম খেলছে প্রাণীটির মস্তিষ্ক।”

ইলন মাস্ক বলেন, “তার এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে দৃষ্টিহীন ও চলাফেরায় অক্ষম ব্যক্তিদের সহায়তা করা। যে ব্যক্তির চলাফেরা করা প্রায় অসম্ভব, তাদের সাহায্য করার প্রাথমিক লক্ষ্য তাদের। এছাড়া নিউরালিংক ব্যবহারে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা দ্রুত ফোনে যোগাযোগ করতে পারবেন। এটি যতই অলৌকিক মনে হোক না কেন, আমরা নিশ্চিত যে শিরদাঁড়া বিচ্ছিন্ন ব্যক্তির সম্পূর্ণ শরীরের কার্যকারিতা পুনরুদ্ধার করা সম্ভব।”

স্নায়ুবিক রোগের চিকিৎসার বাইরে মাস্কের লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা যাতে মানুষকে ছাড়িয়ে যেতে না পারে, তা নিশ্চিত করা।

নিউরালিংক ছাড়াও মস্তিষ্কে প্রযুক্তি বসাতে কাজ করছে সিনক্রন নামের আরেকটি প্রতিষ্ঠান। গত জুলাই মাসে সিনক্রন দাবি করে, যুক্তরাষ্ট্রে তারা প্রথম মস্তিষ্কে ব্রেইন-মেশিন ইন্টারফেস বসিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park